1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি শিক্ষকদের বেতনে বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

বেসরকারি শিক্ষকদের বেতনে বার্ষিক ‘বিশেষ সুবিধা’ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ ‘বিশেষ সুবিধা’ হিসেবে পাবেন। নতুন এই আর্থিক সুবিধাটি অর্থ বিভাগের নির্দেশনায় ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এতে বলা হয়, গ্রেড-৯ এবং তদূর্ধ্ব গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর মূল বেতনের ১০ শতাংশ হারে সুবিধা পাবেন। অন্যদিকে গ্রেড-১০ ও তদনিম্ন গ্রেডভুক্তরা পাবেন মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা।

এই সুবিধাটি দেওয়া হবে এমপিওভুক্ত বেসরকারি স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের। অর্থ বিভাগের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে আসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar