1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে মাইলষ্টোন কলেজের নিহত অভিভাবক রজনীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

দৌলতপুরে মাইলষ্টোন কলেজের নিহত অভিভাবক রজনীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত অভিভাবক রজনী খাতুনের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার জুমার নামাজ শেষে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপজেলার সাদিপুর গ্রামে রজনীর বাড়িতে যায়। যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারীর নেতৃত্বে দলটির সদস্যরা রজনীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় প্রতিনিধিদলের সদস্য, নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নিহত রজনী খাতুন সাদিপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও তার পিতার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে।

রজনী খাতুন রাজধানীর উত্তরায় পরিবারসহ বসবাস করতেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে। তিনি দুর্ঘটনার দিন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঝুমঝুম দুর্ঘটনার সময় স্কুলের ক্যানটিনে থাকায় প্রাণে বেঁচে যায়। রজনীর ছোট ছেলে রোহান একই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং সেদিন অসুস্থ থাকায় সে স্কুলে যায়নি। বড় ছেলে রুবাই এবছর এইচএসসি পরীক্ষায় অংশ দিচ্ছে।

বিমানবাহিনীর প্রতিনিধিদলের শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে রজনীর স্বামী জহুরুল জানায়, আমরা পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহতায়ালা যেন আমার স্ত্রীকে জান্নাতবাসি করেন সকলের কাছে সেই দোয়া কামনা করছি।

বিমানবাহিনীর প্রতিনিধিদলের শ্রদ্ধা জানানোর সময় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar