1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবির প্রযুক্তি ইউনিটের তৃতীয় বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ঢাবির প্রযুক্তি ইউনিটের তৃতীয় বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩২৭ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির তৃতীয় ধাপে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৯ আগস্টের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন ও অটোমাইগ্রেশন বন্ধের ফি জমা দিতে হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে তৃতীয় ধাপে (দ্বিতীয় মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগ ইন করে তাদের বরাদ্দকৃত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। মনোনীত বিষয়ে ভর্তি হতে আগ্রহী হলে প্রার্থীকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা এবং অটোমাইগ্রেশণ না চাইলে ৫০ টাকা অনলাইনের মাধ্যমে ৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। আরও বলা হয়েছে, প্রার্থীদের আবেদন সংক্রান্ত SIF কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ৯ আগস্ট (শনিবার) প্রার্থীদের নিকট হতে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কারস ক্যাফেটেরিয়ায় গ্রহণ করা হবে এবং দুই সপ্তাহে (আগস্ট-২০২৫) চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে।

এছাড়া কোটায় বরাদ্দ প্রাপ্ত প্রার্থীদের বিষয় ও প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনের পর আগামী ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদেরকে ১১ আগস্টের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন ফি অবশ্যই জমা দিতে হবে। বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে|

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar