1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাবিতে জুলাই হামলায় জড়িত ৭৩ শিক্ষার্থীর সনদ বাতিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

জাবিতে জুলাই হামলায় জড়িত ৭৩ শিক্ষার্থীর সনদ বাতিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১০ জন খবরটি পড়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত অধ্যায়নরত ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও সাবেক ৭৩ জন বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত সাড়ে ৩ টায় হামলায় জড়িতদের চুড়ান্ত বিচারের ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য জানায়।

ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলনে হামলাকারী অভিযুক্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৯ জন, তাদের মধ্যে ৯৯ জন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ১৩০ জন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থী। অভিযুক্ত অধ্যায়নরত ১৩০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ৩৭ জন শিক্ষার্থীকে ২ বছরের, ৮ জনকে ১ বছরের জন্য ও ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বর্তমান ২০ শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়াও অভিযক্ত সাবেক ৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ বাতিল ও ৬ জনের সনদ ২ বছরের জন্য সনদ স্থগিত করা হয়েছে এবং ২০ জনকে অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বলে তিনি ব্রিফিংয়ে বলেন। এছাড়াও হামলায় জড়িত বহিরাগত সন্ত্রাসী ও হামলার পরিকল্পনায় জড়িতদের ও ক্যাম্পাসে আগত পুলিশ বাহিনীর কার্যক্রম বিশ্ববিদ্যালয় আইনের বহির্ভূত বিধায় তাদের বিচারের লক্ষ্যে তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি) পাঠানো হবে বলেও উপাচার্য জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar