1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্কলারশিপের ফাঁদে ডিআইইউ শিক্ষার্থীরা! প্রশাসনের কঠোর ব্যবস্থা আসছে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

স্কলারশিপের ফাঁদে ডিআইইউ শিক্ষার্থীরা! প্রশাসনের কঠোর ব্যবস্থা আসছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৮৪ জন খবরটি পড়েছেন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের লক্ষ্য করে স্কলারশিপের নামে প্রতারণার একটি ঘটনা সামনে এসেছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) কতিপয় প্রতারক চক্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ছাত্রকল্যাণ উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম চৌধুরী স্যারের নাম ও ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। একটি ভুয়া মোবাইল নম্বর (০১৮৬৯০৯৯৬১৯) থেকে স্কলারশিপ প্রদানের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উক্ত নম্বরটি মোহাম্মদ শাহ আলম চৌধুরী বা ডিআইইউ এর কোনো অফিসিয়াল নম্বর নয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বিষয়ে মোহাম্মদ শাহ আলম চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক সতর্কতামূলক পোস্টে লিখেছেন, “সাবধানতা সংক্রান্ত বিজ্ঞপ্তি:কতিপয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টদের কাছে স্কলারশিপ প্রদানসহ বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফোন করছে। এ নম্বরটি আমাদের নয়। আমাদের পরিচিতজনদের এ ধরনের কলের রেসপন্স না করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ইতোমধ্যে বিষয়টি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে এ ধরনের সন্দেহজনক বার্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা দাবি গ্রহণ না করতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar