1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাশিদের ওয়াটারলু ইউনিভার্সিটিতে অ্যালামনাই গোল্ড মেডেল অর্জন  - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নাশিদের ওয়াটারলু ইউনিভার্সিটিতে অ্যালামনাই গোল্ড মেডেল অর্জন 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৪৯৭ জন খবরটি পড়েছেন
মুহিব্বুল্লাহিল মাহিদ: বুয়েটের  কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি এস ই) বিভাগের ২০০৩ ব্যাচএর ছাত্র নাশিদ শাহরিয়ার । তারা ২ ভাই বোন। অনেক ছোট থাকতেই বাবা মারা যায়।  দুই সন্তানসহ সংসারের হাল ধরেন মা (মাহফুজা শাহনাজ)।  কিন্তু তার জীবনের লক্ষ্য নির্ধারন করেন দুই সন্তানকে মানুষ করার ।  ছোট বেলা থেকেই নাশিদ ছিলো লেখাপড়ায় মনোযোগী । লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম কাজেও তার ছিলো দক্ষতা ও বিভিন্ন অর্জন। শেরপুর এর শ্রীবর্দী কিন্ডারগার্টেন স্কুলে লেখাপড়া শুরু। ক্লাস ফাইভে ট্যালেন্টপুলে প্রাইমারি বৃত্তি পেয়ে ভর্তি হন শেরপুর এর দিশা প্রিপারেটরি স্কুলে। পরবর্তিতে মা’র চাকরির কারনে ঢাকায় আসা ।

ভর্তি হোন ধানমণ্ডি গভ. বয়েজ হাইস্কুলে।  সেখানে কৃতিত্বের সাথে এস এস সি  সম্পন্ন করেন ও নটরডেম  কলেজ হতে এইচ এস সি শেষ  করেন। ভর্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও বুয়েটে  চান্স পান। বুয়েটে মেধাতালিকায় তার স্থান ছিলো ১৫৬ তম।  সেই সুবাদে তিনি বুয়েটে সি এস ই ডিপার্টমেন্ট এ ভর্তিহন এবং সেখান থেকে বিএস সি ও মাস্টার্স  শেষ  করেন। এখানেও তিনি  বিএস সি তে ৩য় স্থান অর্জন করেন ও  লেকচারার  হিসেবে বুয়েটের সি এস ই বিভাগে যোগদান করেন।  পরে সহকারী অধ্যাপক  হিসেবে পদোন্নতি  লাভ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০১৪ সালে ওয়াটারলু ইউনিভার্সিটি তে পি এইচ ডি প্রোগ্রামে স্কলারশিপ  পেয়ে  তিনি ও তার সহধর্মিনী (সেহেলী জ্যাবিন) কানাডার উদ্দেশ্যে পাড়ি দেন। ২০২০ সালে কম্পিউটার সাইন্স নিয়ে পি এইচ ডি প্রোগ্রাম  সম্পন্ন করেন। তার লেখা রিসার্চ পেপারসমূহ বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ও জার্নালে প্রকাশিত হয়েছে এবং পুরষ্কার অর্জন করেছে। এছাড়া তার আবিষ্কার এর উপর একাধিক পেটেন্ট ইতোমধ্যে গৃহিত হয়েছে। পি এইচ ডি প্রোগ্রাম এ তার অসাধারণ  কৃতিত্ব এর জন্য গত ২৩ অক্টোবর ২০২০  ওয়াটারলু ইউনিভার্সিটি  থেকে অ্যালামনাই গোল্ড মেডেল এওয়ার্ড পান, যা ওয়াটালু ইউনিভার্সিটিতে প্রথম কোন বাংলাদেশির গোল্ড মেডেল পাওয়া।  এর স্বীকৃতি হিসেবে তিনি ওয়াটারলু ইউনিভার্সিটির ২০২০ সালের সমাবর্তনের ভার্চুয়াল পি এইচ ডি সেলিব্রেশন অনুষ্ঠানে ভ্যালেডিক্টোরিয়ান বক্তব্য দেয়ার সম্মান অর্জন করেন। ভ্যালেডিক্টোরিয়ান বক্তব্যতে নাশিদ তার এই অর্জনের জন্য পিছনের মানুষদের বিশেষ করে তার মা, সহধর্মিনী, পরিবার, বন্ধু ও শিক্ষক-শিক্ষিকাদের অবদান স্মরণ করেন। একইসাথে নব্য পি এইচ ডি অর্জনকারীদেরকে তাদের জ্ঞান, দক্ষতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে পৃথিবীকে আরো এগিয়ে নেয়ার জন্য অবদান রাখতে অনুরোধ করেন। বর্তমানে তিনি কানাডার ইউনিভার্সিটি অফ রিজাইনা তে সহকারী অধ্যাপক  হিসেবে কর্মরত আছেন এবং ফাইভ-জি নেটওয়ার্ক নিয়ে গবেষণা করছেন। তিনি বর্তমানে সহধর্মিণী ও পুত্র সন্তান (সারফান) কে নিয়ে কানাডায় বসবাস করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar