গোবিপ্রবি প্রতিনিধি। সোমবার থেকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর ২০২৪-২০২৫ সেশনে অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসসমূহ আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে।
এ ব্যাপারে স্ব-স্ব বিভাগের চেয়ারম্যানগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।