1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি প্রতিষ্ঠান গবিতেও ছাত্র সংসদের তফসিল ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বেসরকারি প্রতিষ্ঠান গবিতেও ছাত্র সংসদের তফসিল ঘোষণা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) এর তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৫ তারিখ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টায় একাডেমিক ভবনের গকসু নির্বাচন কমিশনের অফিসে (এ ব্লক ৩১০ নং রুম) তফসিল ঘোষণা করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গণমাধ্যম কর্মীদের সম্মুখে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক রফিকুল আলম। নির্বাচনী তফসিল অনুযায়ী, ১১ আগষ্ট নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৭ আগষ্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি থাকলে তা ২১ আগষ্ট সকাল ১০ টা থেকে ৩টা পর্যন্ত গ্রহণ করা হবে। ২৫ আগষ্ট নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৬ আগষ্ট থেকে ২৮ আগষ্ট দুপুর ৩টা পর্যন্ত শুরু হবে মনোনয়ন বিতরণ।

মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে। ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে দুপুর ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশিত হবে। তবে তফসিলে আচরণবিধি-প্রচারণার সময়সূচি নিধারিত করা হয়নি।

এসম্পর্কে নির্বাচন কমিশনার এবং প্রক্টরিয়াল বডির সভাপতি সহযোগী অধ্যাপক রফিকুল আলম বলেন, “পর্যায়ক্রমে বাকি বিষয়গুলোও সম্মুখে আসবে এবং গণতান্ত্রিক পদ্ধতি বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যা যা প্রয়োজন সকল ব্যবস্থাই গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar