1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ হাজার টাকায় চার দিনে বিমান বানাল নবম শ্রেণির ছাত্র - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

১৫ হাজার টাকায় চার দিনে বিমান বানাল নবম শ্রেণির ছাত্র

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪২৬ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীর বালিয়াকান্দির নবম শ্রেণির ছাত্র রাহুল শেখ চার দিনে তৈরি নিজের হাতে বানানো বিমান সফলভাবে আকাশে উড়িয়ে তাক লাগিয়েছে স্থানীয়দের।

রোববার (১০ আগস্ট) বিকেলে স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষক ও সহপাঠীদের সামনে বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ‘অচিন পাখি’ মডেলের বিমানটি উড়ায় রাহুল। এ সময় শতাধিক দর্শক এই দৃশ্য দেখতে জড়ো হন।

বারমল্লিকা গ্রামের কৃষক শামসুল শেখের ছেলে রাহুল জানায়, মাত্র ১৫ হাজার টাকা খরচে মোটর, ব্যাটারি ও রিমোট কন্ট্রোলসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনে চার দিনের মধ্যে বিমানটি তৈরি করেছে। প্রথম মডেলটি ওজন বেশি হওয়ায় ব্যর্থ হলেও পরে সংশোধন করে সফলভাবে উড়াতে সক্ষম হয়।

রাহুলের এই সাফল্যে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী প্রশংসা করে বলেন, এ ধরনের মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যতের আশার আলো। বাবা শামসুল শেখ জানান, রাহুল আগে ফ্যান, লাইটসহ নানা জিনিসও বানিয়েছে এবং প্রযুক্তি উদ্ভাবনে তার আগ্রহ প্রবল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar