1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়ায় মোটরবাইক রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

কুষ্টিয়ায় মোটরবাইক রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলে রেসিং করতে গিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১৬ দাগ যাত্রীছাউনির নিকট এ দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলো দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সালিমপুর সরদারপাড়া গ্রামের নিপুল আলীর ছেলে নাহিন ইসলাম (২১) ও মথুরাপুর স্কুল পাড়াা এলাকার কোরবান আলীর ছেলে সিয়াম (২০)। তারা দুজনেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ।

ভেড়াামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, সিয়াম ও নাহিনসহ ১০-১২ জন মিলে কয়েকটি মোটরসাইকেলে ভেড়ামারা লালনশাহ সেতু এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে একই মোটরবাইকে থাকা এই দুজন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে ধাক্কা মারে। এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬/৭ মোটর সাইকেল নিয়ে তারা রেসিং করছিল। এমন অবস্থায় একটি পিকআপ ভ্যানের একটি মোটর সাইকেল ধাক্কা খেয়ে মোটর সাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়। এসময় অন্যরা পালিয়ে যায় বলে তারা জানায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, পরিবারের থেকে কোন অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar