1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হচ্ছে এই নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, শিডিউল অনুযায়ী আগামীকাল নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ সময়। ওভাবে আমরা আমাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এর আগে বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, এখন পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফরম নিয়েছেন ১২৫ জন প্রার্থী।

জানা গেছে, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন ও বাম সংগঠনের নেতারা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকেও কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস পাওয়া গেছে। তবে এখনও কেনো সংগঠন আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি। মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আগামীকাল। এদিন সব ছাত্রসংগঠন মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং পরে প্যানেল ঘোষণা করবেন বলে জানা গেছে। তবে বেলা ১১টার দিকে ছাত্রশিবির মনোনয়ন ফরম সংগ্রহ করবে বলে জানিয়েছে সংগঠনটি।

ছাত্রশিবিরের দাবি, সংগঠনটির পক্ষ থেকে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করা হবে। তবে শীর্ষ তিন পদে সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন অনেকটাই নিশ্চিত হওয়া গেছে।

এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই গণভ্যুত্থানের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম, যিনি সংগঠনটির সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সূত্র জানায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এবং বাহিরে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথাবার্তা বলে প্যানেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন দুপুরে দিকে তারা একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। এরপর সাংবাদিকদের কাছে তাদের প্যানেলের নাম ঘোষণা দেবে।

জানা গেছে, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। তবে ১৮ জনের সবাই ডাকসু নির্বাচনে কম-বেশি থাকবেন। তাছাড়া শীর্ষ তিন পদ ছাড়া সম্পাদক পদে সাংগঠনিক পদের মিল থাকতে পারে। যেমন, ঢাবি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক যিনি, তাকেই ডাকসুর সাহিত্য সম্পাদক কিংবা গবেষণা সম্পাদক পদে মনোনয়ন দিতে পারেন।

তাছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীদের সঙ্গে মিল রেখেও এই পদগুলোতে তারা প্রার্থী ঘোষণা করতে পারে। তবে সবকিছু নির্ভর করছে আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনই।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন জানিয়েছেন, আগামীকাল ১১টায় ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা ফরম উত্তোলন করবেন।

জানতে চাইলে আজ সন্ধ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রাথিমকভাবে আমরা প্যানেল ঠিক করেছি, কারা নির্বাচনে লড়বেন। তবে চূড়ান্ত প্যানেল এখনও ঠিক হয়নি। আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, সেদিন আমরা জানাবো।

প্যানেলে কারা প্রার্থী হচ্ছেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংগঠনের নেতারা ছাড়াও আমরা নারী শিক্ষার্থী, অন্যান্য ধর্মাবলম্বীসহ ইনক্লুসিভ প্যানেল করার চিন্তাভাবনা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar