1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য

বেসরকারি শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন, থাকছে না নিবন্ধন পরীক্ষা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৮৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আসছে। শিক্ষক নিয়োগের জন্য আর নিবন্ধন পরীক্ষা থাকছে না, বরং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ বিসিএসের আদলে নিয়োগ দেওয়া হবে।

এ জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। বিধিটি জারি হলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

নতুন পদ্ধতিতে শূন্যপদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। আবার শূন্যপদের তুলনায় ২০ শতাংশ বেশি প্রার্থীকে পাস করানো হবে, যাতে কেউ যোগ না দিলে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া যায়।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানান, নতুন পরীক্ষাপদ্ধতিতে থাকবে এমসিকিউ, লিখিত ও ভাইভা। বয়স গণনা শুরু হবে বিজ্ঞপ্তির তারিখ থেকে, ফলে প্রার্থীরা বয়সজনিত সমস্যায় পড়বেন না। আগামী ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে এই নতুন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar