1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কায়সার কামালের সহযোগিতায় ৯ম ধাপে চোখের চিকিৎসা পাচ্ছেন ৪২জন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কায়সার কামালের সহযোগিতায় ৯ম ধাপে চোখের চিকিৎসা পাচ্ছেন ৪২জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে এবার ৯ম ধাপে বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছেন ৪২জন সাধারণ মানুষ। তাদের মধ্যে ১৯ জন নারী এবং ২৩ জন পুরুষ রয়েছেন।

বুধবার (২০ আগস্ট) এই রোগীদের ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। তারা নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর আগে বিভিন্ন ধাপে মোট ৩৪৪ জনের চোখের সফল অপারেশন সম্পন্ন হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেবার উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল। তার এই মানবিক কর্মযজ্ঞের মাধ্যমে চোখের আলো ফিরে পেয়ে স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারছেন ছানি অপারেশন সম্পন্ন হওয়া ব্যক্তিরা।

নিজ অর্থায়নে এই রোগীদের চক্ষু চিকিৎসা দেবার পাশাপাশি তাদের খাওয়াদাওয়া, ঔষধ,যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন এই বিএনপি নেতা।

গত ১৮ আগস্ট ৮ম ধাপে ৪০ জনের,১৪ আগস্ট ৭ম ধাপে ৫০ জনের, ১১ আগস্ট ৬ষ্ঠ ধাপে ৪৭ জনের,৭ আগস্ট পঞ্চম ধাপে ২৪ জনের, ৪ আগস্ট চতুর্থ ধাপে ৪৬ জনের, ৩০ জুলাই তৃতীয় ধাপে ৪৫ জনের অপারেশন সম্পন্ন হয়। এর আগে ২৩ জুলাই দ্বিতীয় ধাপে ৫০ জন এবং ২১ জুলাই প্রথম ধাপে ৪২ জন নারী-পুরুষের ছানি অপারেশন করা হয়।

স্থানীয় সূত্র জানায়,দুর্গাপুরের গুজিরকোণা গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়। এই উদ্যোগের পুরো খরচ বহন করছেন কায়সার কামাল। তার মানবিক উদ্যোগে হতদরিদ্র মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হচ্ছে।

এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar