1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পোষ্য কোটার বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

পোষ্য কোটার বিরুদ্ধে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৪৭ জন খবরটি পড়েছেন

পোষ্য কোটা পুনরায় চালুর অপচেষ্টা করা হচ্ছে দাবি করে এর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় হলের প্রধান ফটকে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘মেধাবীদের কান্না, আর না আর না’, ‘ভিক্ষা চাইলে ভিক্ষা নে, কোটার চিন্তা বাদ দে’, ‘পোষ্য কোটা কবরে, তারা কেন বাইরে’ বলে নানান স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা বলেন, ‘পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। রাকসুকে জিম্মি করে এ কোটা আদায়ের অপচেষ্টা চলছে।

জুলাই আন্দোলনের মতোই দলমত নির্বিশেষে আমরা এক হয়ে পোষ্য কোটা নামক অপশক্তির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। পোষ্য কোটা থাকবে না, রাকসুও হবে।’

এসময় শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী সজীব খান বলেন, ‘পোষ্য কোটার কবর রচনার পর এটি অফিসিয়ালি বিলুপ্ত ঘোষণা হয়েছিল। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। পোষ্য কোটার মাধ্যমে রাবিকে পারিবারিক বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার অপচেষ্টা হয়েছিল, যা আমরা সাধারণ শিক্ষার্থীরা ব্যর্থ করে দিয়েছি।

রাকসুকে কেন্দ্র করে কোনো টালবাহানা আমরা মেনে নেব না।’আরেক শিক্ষার্থী মো. রায়হান হোসেন জানান, ‘রাজনৈতিক স্টেকহোল্ডারদের নিয়ে ১ পারসেন্ট বনাম রাকসু নামে একটি নীলনকশা তৈরি হচ্ছে। আমরা চাই না এ অযৌক্তিক দাবি বাস্তবায়ন হোক। যারা এ দাবি নিয়ে আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা প্রশাসনের বিরুদ্ধেও আন্দোলনে নামব।’

হলের আবাসিক শিক্ষার্থী আহমাদ আহসানুল্লাহ ফারহান বলেন, ‘৩৫ বছর পর রাকসু বাস্তবায়নের পথে এগোচ্ছিলাম, কিন্তু কিছু শিক্ষক-অধিকর্তা তা ব্যাহত করার চেষ্টা করছে। জুলাই আন্দোলনে যেভাবে আমরা পোষ্য কোটার বিরুদ্ধে লড়েছি, ভবিষ্যতেও কোনো কোটা মেনে নেব না। ক্লাস ও রাকসু—দুটোই সমানভাবে চলবে। আমরা শিক্ষকদের বলতে চাই, জুলাই আন্দোলনে যারা আমাদের পাশে ছিলেন তারা এবারও আমাদের পক্ষেই থাকবেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar