1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেরোবিতে শূন্য আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

বেরোবিতে শূন্য আসনে ভর্তি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯ টি ফাঁকা আসন পূরনের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, GST গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২৯ টি শূন্য আসন পূরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ তারিখ সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত এবং ২৬ তারিখ সকাল ১০.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত’এ’ ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অফিস, ‘বি’ ইউনিট কবি হেয়াত মামুদ ভবনের ২ তলায় কলা অনুষদের ডিন অফিস এবং ‘সি’ ইউনিট প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে।

সাক্ষাতকারে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাপ্ত বিষয় ২৭ আগস্ট, ২০২৫ তারিখ সন্ধ্যা ৬:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://brur.ac.bd/admission/undergraduate) প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট এ চূড়ান্ত ভর্তির নির্দেশনা/গাইডলাইন অনুযায়ী ২৮ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যে সকল শিক্ষার্থী উল্লিখিত তারিখে স্ব-শরীরে উপস্থিত হতে পারবে না, সে সকল শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না।

এতে আরো জানানো হয়,সাক্ষাৎকারের সময় অবশ্যই পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি ,এসএসসি ও এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি,শিক্ষার্থীদের এনআইডি (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) কার্ডের মূল কপি ও এসএসসি ও এইচএসসি এর নম্বরপত্রের মূল কপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar