1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেরোবিতে মশাল মিছিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৮১ জন খবরটি পড়েছেন

ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক বলেন, আমরা আমাদের তিন দফা যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই আন্দোলনে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এরই ধারাবাহিকতায় নেসকোতে স্মারকলিপি প্রদান করি। দুঃখজনকভাবে, স্মারকলিপি প্রদানের পর ডিপ্লোমা সিন্ডিকেট আমাদের সহযোদ্ধা রোকন ভাইকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় এবং IDEB কর্তৃক মিথ্যা মামলা দায়ের করা হয়।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, রোকন ভাই কোনোভাবেই মব ক্রিয়েট করেননি। বরং এক শ্রেণির ডিপ্লোমা সিন্ডিকেট নিজেরাই মব তৈরি করে কোটাকে বাস্তবায়নের চেষ্টা করছে। আমাদের অবস্থান স্পষ্ট—২৪ পরবর্তী সময় আমরা কোনো কোটা ব্যবস্থা কিংবা বৈষম্যের স্থান দেখতে চাই না। আমরা দাবি জানাই, অবিলম্বে আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে এবং ঢাকায় যে পুলিশি হামলা হয়েছে তার জবাব স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে।

আরেক শিক্ষার্থী মামুন বলেন, আজকে ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশি হামলার শিকার হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই মশাল মিছিলের মাধ্যমে জানাতে চাই—আমরা সর্বদা কোটার বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।

অন্যদিকে রিফাত রাফি বলেন, আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক দাবি জানিয়ে আসছি। প্রকৌশলীরা তিন দফা দাবি বাস্তবায়নে মাঠে ছিল। কিন্তু আজ ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের উপর অতর্কিত পুলিশি হামলা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। এই দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা মাঠে থাকবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar