1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

শরণখোলায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক সন্ত্রাসী কর্তৃক সরকারি কলেজ শিক্ষক এর বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা আড়াল করতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেল করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কলেজ শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলাম রাসেল।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল চার টায় শরণখোলা উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে  তিনি বলেন, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক ছাত্র-ছাত্রী ও সন্ত্রাসী দিয়ে আমার বাড়ি ঘরে হামলা লুটপাট করে এবং আমার বাড়ির কেয়ারটেকার নজরুল বিশ্বাস ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে তারা এখন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া প্রধান শিক্ষক মিথ্যা, বানোয়াট ,ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে আমাকে ভূমিদস্যু বানিয়ে আমার সুনাম ক্ষুন্ন করেছে। স্কুল কর্তৃপক্ষ আমার দাদার কাছ থেকে জমি কিনেছে সেটি সত্য কিন্তু তারপরেও তারা আমার জমি দখল করার চেষ্টা করছে। ওই জমি নিয়ে বাগেরহাট আদালতে একটি মামলা রয়েছে সেই মামলায় স্থিতিবস্থা দিলেও তা প্রধান শিক্ষক অমান্য করে আমার বাড়িতে অন্যায় ভাবে হামলা লুটপাট চালিয়েছে। এছাড়া সন্ত্রাসী দিয়ে‌ প্রধান শিক্ষক আমার জীবন নাশের হুমকি দিয়েছে। গত চার সেপ্টেম্বর মিথ্যা তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক বলেন, স্কুল কর্তৃপক্ষ রাসেলের দাদার কাছ থেকে সঠিক নিয়মে জমি ক্রয় করেছে। সেই জমি রাসেল দখল করার চেষ্টা করায় তা পুন: দখলের চেষ্টা করছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar