1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৭ ডিসেম্বর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৭ ডিসেম্বর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ জন খবরটি পড়েছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে যোগ দেবেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ২৭ জানুয়ারি। সে সমাবর্তনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে ফার্মেসি বিভাগে স্নাতক সম্পন্ন করতে পাঁচ বছর সময় লাগায় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ওই বিভাগের শিক্ষার্থীরা এ সমাবর্তনে থাকছেন না।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, দীর্ঘ সময় পর আমরা আবারো সমাবর্তনের আয়োজন করছি। যদিও প্রতিবছর করার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে তা সম্ভব হয় না। দেখা যায়, মূল সনদ তুলতে গিয়ে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়তে হয়। এই সমাবর্তনে শিক্ষার্থীরা তাদের সনদ ও ট্রান্সক্রিপ্ট পাবে। আশা করি, এরপর থেকে আমরা আরো দ্রুত সমাবর্তনের আয়োজন করবো। 

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “আমরা মাত্র অনুমতি পেয়েছি। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা সমাবর্তনে অংশ নেবেন। শিগগিরই একটি কমিটি গঠন করে পূর্ণাঙ্গ ফরম্যাট তৈরি করে জানিয়ে দেওয়া হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, “২০২০ সালে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন হয়েছিল। এরপর যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সবাই এবার দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar