1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিজিটাল যুগে আইনের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: কুবি উপাচার্য - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ডিজিটাল যুগে আইনের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: কুবি উপাচার্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ জন খবরটি পড়েছেন

ডিজিটাল যুগে আইনের শিক্ষার্থীদের বিভিন্ন  চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। সোমবার (৮ সেপ্টেম্বর) আইন বিভাগের ল’ ক্লিনিকের উদ্যোগে ‘ল ফেস্ট ২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, আমাদের জাতীয় ডাটাবেইজ যেমন জমির দলিল, এনআইডি, পাসপোর্ট—সবই এখন ডিজিটাল হচ্ছে। কিন্তু এগুলো সুরক্ষার জন্য দেশে কার্যকর কোনো আইন নেই। সহজেই পরিবর্তন বা মুছে ফেলা সম্ভব। এক্সেস কন্ট্রোল পলিসি বা আইসিটি নীতি নিয়ে এখনও কোনো কমিটি নেই। এসব নিয়ে আইন শিক্ষার্থীদের ভাবতে হবে, কারণ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে হবে তাদেরকেই।”

আইন বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক সোহরাব হোসাইন বলেন,”পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘ল ফেস্ট’। সপ্তাহব্যাপী আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর ছিল। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পারস্পরিক সৌহার্দ্য এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. আলী মুর্শেদ কাজেম বলেন,”ল’ ফেস্ট শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্ব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফল হয়েছে।”

বিকেল ৪টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট  মুহাম্মদ বদিউল আলম সুজন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, জেলা ও দায়রা জজ আদালত,  কুমিল্লা এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar