1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল আসেনি বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল জানান, কিছু কেন্দ্রে আগে থেকেই পূরণ করা ব্যালট পাওয়া গেছে এবং বহিরাগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ঘোরাঘুরি লক্ষ্য করা গেছে। তিনি দাবি করেন, নির্বাচন আচরণবিধি ভঙ্গের ১২টি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনে জমা দেওয়া হয়েছে। এমনকি রিটার্নিং কর্মকর্তারাও অপপ্রচারে জড়িত ছিলেন বলে অভিযোগ করেন তিনি।

ভিপি প্রার্থী সতর্ক করে বলেন, ভোট কারচুপির চেষ্টা হলে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলবে।

অন্যদিকে, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত ভিপি প্রার্থী তাহমিনা আক্তার ভোটের শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ প্রার্থী, আর ১৮টি হলে মোট ২৩৪ পদে লড়েন ১,০৩৫ জন। প্রায় ৪০ হাজার শিক্ষার্থী এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar