1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবি ডাকসু নির্বাচনে তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের বিজয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

ঢাবি ডাকসু নির্বাচনে তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের বিজয়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শীর্ষ তিনটি পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বুধবার সকালে ঘোষিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ভিপি, জিএস ও এজিএস পদে তারা সুস্পষ্ট ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের হারিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সহসভাপতি (ভিপি) পদে আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র শামীম হোসেন ৩ হাজার ৮৮৩, উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯, বৈষম্যবিরোধী আবদুল কাদের ১ হাজার ১০৩ এবং প্রতিরোধ পর্ষদের ইমি মাত্র ৬৮ ভোট পান।

জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পান ৪ হাজার ৯৪৯, স্বতন্ত্র আরাফাত চৌধুরী ৪ হাজার ৪৪ এবং বৈষম্যবিরোধী প্রার্থী আবু বাকের মজুমদার পান ২ হাজার ১৩১ ভোট।

এজিএস পদেও জয় পেয়েছেন শিবিরপন্থী প্রার্থী মুহা. মহিউদ্দীন খান। তিনি পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট। বাকিদের মধ্যে স্বতন্ত্র তাহমীদ আল মুদ্দাসসীর ৩ হাজার ৮, প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল ১ হাজার ৫১১ এবং আরও কয়েকজন স্বতন্ত্র ও বৈষম্যবিরোধী প্রার্থী কম ভোটে পিছিয়ে থাকেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar