1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুমাইয়া হত্যাকাণ্ডে কুবিতে মৌন মিছিল - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

সুমাইয়া হত্যাকাণ্ডে কুবিতে মৌন মিছিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১২ জন খবরটি পড়েছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথি ও তার মা তাহমিনা আক্তার ফাতেমা হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মিছিলটি শুরু হয়। পরে প্রধান ফটক ঘুরে কেন্দ্রীয় মসজিদসংলগ্ন পাহাড়তলী সড়ক হয়ে আবার গোলচত্বরে গিয়ে শেষ হয়।মিছিলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুন ফেরদৌস।

সুমাইয়ার সহপাঠী নূর মোহাম্মদ সোহান বলেন, “গতকাল রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই প্রতীকী আন্দোলন করবো। আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লোক প্রশাসন পরিবারের এসেছেন নিজেদের ইচ্ছায়। বিভাগের শিক্ষকদের দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করিনি, যাদের ভিতর মানবিকতা আছে তারা স্বেচ্ছায় দাঁড়াবে। আমরা মনে করি তাদের মধ্যে নৈতিকতার কমতি আছে, এমনকি তারা জানাজায় ও উপস্থিত হয়নি।”

তার আরেক সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, “পুলিশ যেন তদন্তটা তাড়াতাড়ি সম্পন্ন করেন। তারা তদন্তের জন্য কোন নির্দিষ্ট সময় দেয়নি। এখানে অনেক কিছু আমাদের অজানা রয়ে গেছে। তার যেন এটা আদালতে পাঠায়, বিচারের মাধ্যমে যেন আমরা সবকিছু জানতে পারি। ওরা যদি মন থেকে চায় প্রমাণ করা দ্রুত সম্ভব। পুলিশ চাইলে দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে পারে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar