1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিবিরকে জেতাতে কারচুপির অভিযোগে জাহাঙ্গীরনগরে নির্বাচন বর্জন ছাত্রদলের - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

শিবিরকে জেতাতে কারচুপির অভিযোগে জাহাঙ্গীরনগরে নির্বাচন বর্জন ছাত্রদলের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন

জাবি সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করে শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার চেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী এ ঘোষণা দেন। এর আগে দুপুরে মাওলানা ভাসানী হলে আরেকটি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট ও ওএমআর মেশিন জামায়াত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সরবরাহ করা হয়েছে।

প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসানের অভিযোগ, যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করেই এসব সরঞ্জাম আনা হয়। কারচুপির বিষয়টি প্রকাশ পেলে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে মেশিনের বদলে হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়, কিন্তু একই প্রতিষ্ঠানের ব্যালট দিয়েই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী লড়ছেন আটটি ভিন্ন প্যানেলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar