1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাকসু নির্বাচনের আগের রাতে কমিশন কার্যালয়ে শিবির সভাপতি, শিক্ষার্থীদের প্রতিবাদ - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

জাকসু নির্বাচনের আগের রাতে কমিশন কার্যালয়ে শিবির সভাপতি, শিক্ষার্থীদের প্রতিবাদ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

জাবি সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষার্থী মুহিবুর রহমান মুহিবকে দেখা যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বুধবার রাত ১২টার দিকে সিনেট ভবনে এ ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খালি কার্যালয়ে বসে আছেন তিনি।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল বলেন, মুহিব অছাত্র হয়েও কমিশনে প্রবেশ করেছেন, যা তারা দুরভিসন্ধিমূলক মনে করছেন।

মুহিব জানান, নির্বাচনে পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে কথা বলতে কমিশনে গিয়েছিলেন। নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারও নিশ্চিত করেছেন যে তিনি তিনটি দাবি জানিয়ে চলে যান।

এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ১০–১২ সেপ্টেম্বর পর্যন্ত সাবেক শিক্ষার্থী ও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ। এ অবস্থায় মুহিবের উপস্থিতি বিধি লঙ্ঘন হিসেবে ধরা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar