1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শেষ পরীক্ষায় না ফেরার বেদনা, সহপাঠীদের স্মরণে সুমাইয়া - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

শেষ পরীক্ষায় না ফেরার বেদনা, সহপাঠীদের স্মরণে সুমাইয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ জন খবরটি পড়েছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের- (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন-কে ছাড়াই শেষ করতে হচ্ছে বিভাগটির ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ওই সেমিস্টারের শেষ পরীক্ষা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সহপাঠীরা জানিয়েছেন, শেষ পরীক্ষায় তারা সুমাইয়াকে বিশেষভাবে স্মরণ করবেন। এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুনিয়া আফরোজ বলেন, ‘সুমাইয়া আফরিনকে ছাড়াই শেষ পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের শেষ করতে হচ্ছে ৫ম সেমিস্টার। এই দুঃখের ভার ঠিক কতটা, তা কেবল লোকপ্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের জানা। সে আমাদের মনে রয়ে যাবে অনন্তকাল।’

তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন সুমাইয়ার স্মরণে তার ডেস্কে একটি ফুলের তোড়া, পরীক্ষার খাতা এবং প্রশ্নপত্র রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মুনিয়া বলেন, ‘বেঁচে থাকলে এই পরীক্ষার খাতাতেই সে শেষ করতো তার পঞ্চম সেমিস্টার। তারপর হয়তো একরাশ স্বস্তি নিয়ে একটা নতুন শুরুর পরিকল্পনা করতো। তার আর কখনো নতুন শুরু হবে না। তবে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চাইলেই একটা নতুন শুরু করতে পারে।’

সহপাঠীরা জানান, সুমাইয়ার স্মৃতি তাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকবে।উল্লেখ্য‚ গত রবিবার (৭ সেপ্টেম্বর) সুমাইয়া ও তার মা-কে কুমিল্লার খালিয়াজুড়ি-তে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar