1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গবিতে প্রথমবার বাস সার্ভিস, ভাড়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

গবিতে প্রথমবার বাস সার্ভিস, ভাড়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ জন খবরটি পড়েছেন

গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন গণ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ২৭ বছর পর প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই সেবা চালু হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত ভাড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহামিদ ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাস সেবাকে কেন্দ্র করে এক ধরনের নাটক চলছে। বলা হয় বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবে নানা অনিয়ম চোখে পড়ে। আমাদের সুবিধার কথা চিন্তা করার কথা থাকলেও প্রশাসনের পদক্ষেপ উল্টো ভোগান্তি বাড়াচ্ছে।”

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামজিদা রাখি বলেন, “পরিবারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়, সেমিস্টার ফি দিতে কষ্ট হয়। সেখানে লোকাল বাসের তুলনায় বেশি ভাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার আমাদের জন্য বাড়তি চাপ।”

রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ আক্তার ওলিভের অভিযোগ, প্রতিদিন মানিকগঞ্জ থেকে নীলাচল পরিবহনে যাতায়াত খরচ হয় ৬০ টাকা, অথচ বিশ্ববিদ্যালয়ের বাসে একই রুটে ৯২ টাকা। মাস শেষে ৬০০ টাকা বেশি গুনতে হবে কেন? যে পরিবহন সেবা চালু করা হচ্ছে, তা বরং আমাদের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। একই সুরে ক্ষোভ প্রকাশ করে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, লোকাল বাসে মাসে মোট খরচ হয় ১৭৬০ টাকা।

অথচ বিশ্ববিদ্যালয়ের বাসে দিতে হবে ১৮০০ টাকা। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান  এখানে এত টাকা বাস ভাড়া নিলে লোকাল বাস আর এই বাসের মধ্যে পার্থক্য রইলো কই? শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এই ভাড়ার তালিকা সংশোধন করে নামমাত্র কিছু ভাড়া (৮০০ টাকা) আদায় করতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বাস ভাড়া পরিবহন শাখার কমিটির আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অসন্তোষ সম্পর্কে আমি অবগত নই। বাস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস জানান, ক্যাম্পাস থেকে মানিকগঞ্জ, চন্দ্রা রোডে ২ টি বাস চালু করা হবে। বাস ২ টি চালু হচ্ছে ২ মাস ১৫ দিনে পরীক্ষামূলকভাবে পরীক্ষার জন্য ।

তিনি আরও বলেন, পরীক্ষামূলক পরীক্ষায় বাস ভাড়ার টাকা যদি শিক্ষার্থীদের টাকা থেকে ভর্তুকির প্রয়োজন না হলে ভাড়া কমানো হবে। যদি ভর্তূকি দিতে হয় তাহলে ভাড়া আরো বাড়তে পারে। বাস পরিচলানায়  হেল্পার  নিয়োগ,  তাদের বেতন,  বাস মেরামত সহ আরো খরচ আছে। সকল কিছু বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar