1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একাদশের চতুর্থ ধাপের আবেদন শুরু রবিবার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

একাদশের চতুর্থ ধাপের আবেদন শুরু রবিবার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু হচ্ছে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ বিষয়ে একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, যারা একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য চতুর্থ ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী রবিবার থেকে। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী আবেদন করতে পারবেন ওইদিন সকাল থেকে। আজ এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

অধ্যাপক রিজাউল হক বলেন, ‘আমাদের ভর্তি পক্রিয়া এখনও চলছে তাই আমরা আপাতত বলতে পারছি না কেমন শিক্ষার্থী এখনও ভর্তি হয়নি।’

এর আগে, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। গত ৬ সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করার পরদিন ভর্তি কার্যক্রম শুরু হয়। তিন ধাপে আবেদনের পরও অনেক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাননি। ফলে আরও এক দফায় ভর্তির সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত ৩ সেপ্টেম্বর। এর আগে ১ সেপ্টেম্বর রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar