1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোছাঃ রনী খাতুন আনুষ্ঠানিকভাবে প্রথম থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের হাতে উক্ত বৃত্তির টাকা উঠিয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কৃষি সম্পসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিন হোসেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন জানান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসুচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি প্রদান করা হয়েছে। শ্যামনগর উপজেলার মোট ৭২ জন শিক্ষার্থীর মধ্যে তিন লাখ ৫১ হাজার পাঁচ শত টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হয়েছে। তিনি আরও জানান প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ২৫শত ও ৬ষ্ঠ শ্রেণী দশম শ্রেণীতে অধ্যায়নরতদের জন্য ছয় হাজার করে টাকা বৃত্তি হিসেবে দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা উঠিয়ে দেয়ার আগে ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার পাঠ্যভ্যাস তৈরিসহ ঝরে পড়া রুখে দেয়ার আহবান জানান। এছাড়া পশ্চাৎপদ অবস্থান থেকে লক্ষ্য বা স্বপ্ন এঁকে তার পূরণের মাধ্যমে সকলের জন্য দৃষ্টান্ত এবং উদাহরণ তৈরিরও আহবান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar