1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবির আইনি জটিলতায় কুকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার

কুবির আইনি জটিলতায় কুকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ জন খবরটি পড়েছেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (কুকসু) খসড়া গঠনতন্ত্র আগামী ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০৬ তম সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন‚ ২০০৬ এ কেন্দ্রীয় ছাত্র সংসদের কথা উল্লেখ না থাকায় নির্বাচনের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহ্বায়ক কমিটি জানিয়েছে, কুকসুর খসড়া গঠনতন্ত্র উপাচার্যের কাছে জমা দেওয়া হবে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর)। এরপর সিন্ডিকেট সভায় অনুমোদিত হলে প্রক্রিয়াটি ইউজিসিতে পাঠানো হবে।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে কেন্দ্রীয় ছাত্র সংসদের উল্লেখ না থাকলেও ইতিমধ্যে জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করেছে জবি কর্তৃপক্ষ। 

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনো ইউজিসি বা রাষ্ট্রপতির অনুমোদন পায়নি। তারপরও তারা সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে। ২৭ নভেম্বর তারিখটি পরিবর্তন হতে পারে, তবে তারা আশ্বাস দিয়েছে ০৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে ৪০ দিনের মধ্যেই জকসুর প্রক্রিয়া সম্পন্ন করবে।

আমাদের বিশ্ববিদ্যালয়েও এভাবে একটি রোডম্যাপ ঘোষণা করে কুকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা জরুরি।’ আহ্বায়ক কমিটির সদস্য ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, ‘আমরা কুকসুর রোডম্যাপ তৈরির কাজ শেষ করেছি। প্রতিবেদনটি আগামী (২১ সেপ্টেম্বর) জমা দেওয়া হবে।

২৪ তারিখ সিন্ডিকেট সভায় পাশ হলে এটি ইউজিসিতে যাবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে যাবে। প্রয়োজনে সংশোধন শেষে আবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সর্বশেষ রাষ্ট্রপতির অনুমোদন পেলে আমাদের কাছে ফিরে আসবে। এরপর আমরা কুকসু বাস্তবায়নের কাজ শুরু করতে পারব।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন কুকসু নিয়ে আন্তরিক। সিন্ডিকেট সভায় একটি উচ্চতর কমিটি গঠন করা হবে, যাতে গঠনতন্ত্র চূড়ান্ত করে নির্বাচনের পথ সুগম করা যায়।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এখনো আমি হাতে পাইনি। এটি পরবর্তী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে। এরপর যত দ্রুত সম্ভব ইউজিসিতে পাঠানো হবে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar