1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এ তালিকা প্রকাশ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। জিএস পদে আছেন মো. শাফায়াত হোসেন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইয়ুবুর রহমান তৌফিক।

এ ছাড়া খেলাধুলা সম্পাদক পদে আজহারুল ইসলাম বিপশু, সহ-খেলাধুলা সম্পাদক জয় বড়য়া, সাহিত্য সম্পাদক মো. মোজাম্মেল হক হৃদয় এবং সহ-সাহিত্য সম্পাদক শহীদুল কায়সার মনোনীত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে রয়েছেন তৌহিদুল ইসলাম ভূঁইয়া এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার উল্লাহ ফাহাদ। ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুজহাত জাহান এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন শাফকাত শফিক।

এ ছাড়া বিজ্ঞান, গবেষণা, স্বাস্থ্য, পরিবেশ, আইন, যোগাযোগ, ক্যারিয়ার ও মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন আরও এক ডজনের বেশি প্রার্থী। পাশাপাশি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar