1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে কলমাকান্দায় শিক্ষার্থীদের শপথ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে কলমাকান্দায় শিক্ষার্থীদের শপথ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে নেত্রকোণার কলমাকান্দায় স্কুল শিক্ষার্থীরা একযোগে শপথ নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কর্মসূচিতে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিবাহকে ‘না’ বলে।

উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয়ে এবং লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন লেংগুরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, বটতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার ও সদস্য কামরুজ্জামান রাকিব প্রমুখ।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে লাল কার্ড প্রদর্শন করে বলেন, মাদক,বাল্যবিবাহ ও কিশোর অপরাধের বিরুদ্ধে তারা আজীবন সোচ্চার থাকবে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে দেশের দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে উঠবে।

লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনের সব সদস্যই শিক্ষার্থী। তারা প্রতিদিনের টিফিনের টাকায় সঞ্চয় করে সারাদেশে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কর্মসূচি এবং গাছের চারা বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে ময়মনসিংহ বিভাগীয় সফরে থাকা সংগঠনের একটি টিম নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar