1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব-২০২৫ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার

বুটেক্সে শেষ হলো জাতীয় বিতর্ক উৎসব-২০২৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ জন খবরটি পড়েছেন

‘রোদ ক্যানভাস জুড়ে ইচ্ছের সীমানা’ প্রতিপাদ্যে শেষ হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাবের আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব-২০২৫। ১২-২০ সেপ্টেম্বর তিন ধাপে অনুষ্ঠিত এ উৎসবে ইংরেজি ও বাংলা—দুই বিভাগে বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইংরেজি বিভাগের ওপেন ব্রেকে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (জিওডি) দল, রানার্স আপ আইইউবি। নোভিস বিভাগে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, বিইউপি রানার্স আপ। বাংলা বিভাগের আন্তঃস্কুল পর্যায়ে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ। স্কুল-কলেজ পর্যায়ে বিএএফ শাহীন কলেজ, ঢাকা চ্যাম্পিয়ন ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ রানার্স আপ।

আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চ্যাম্পিয়ন ও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়।প্রতিযোগিতায় ১৪০ জন বিচারক দায়িত্ব পালন করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুন নূর তুষারসহ বিভিন্ন শিল্প ও পেশাজগতের প্রতিনিধিরা।

বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি এসএম আলভী সালমান জানান, এবারের প্রতিপাদ্য ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে করা হয়েছে। সমাপনীতে বুনন ৪.০ ম্যাগাজিন উন্মোচনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের পর্দা নামে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar