1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘুষ না দেওয়ায় এমপিও থেকে বাদ ১৪ শিক্ষক-কর্মচারী, আদালতে আপিল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ঘুষ না দেওয়ায় এমপিও থেকে বাদ ১৪ শিক্ষক-কর্মচারী, আদালতে আপিল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৫ জন খবরটি পড়েছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী মডেল কলেজের শিক্ষক ও কর্মচারীদের আপিল মঞ্জুর হয়েছে। ২০২২ সালের ৬ জুলাই এমপিওভুক্তির আওতায় আসে। ঘুষের দাবি মেটাতে না পারায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষ এনামুল হক নিয়োগপ্রাপ্ত ১৪ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সুবিধা থেকে বঞ্চিত করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরে এমপিও বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা উচ্চ আদালতে লিভ টু আপিলের জন্য সিভিল পিটিশন দাখিল করেন। ১৬ সেপ্টেম্বর চেম্বার জজ আদালতের বিচারপতি মো. রেজাউল হক লিভ টু আপিল মঞ্জুর করেন।

জানা গেছে, ফুলছড়ি উপজেলার কালির বাজারে ১৯৯৯ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন উদাখালী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহেবুল্যাহ সরকারের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠা করে অধ্যক্ষ হিসাবে ফিরোজ কবীরকে নিয়োগ দেন। ১৯ শিক্ষক-কর্মচারী নিয়ে কলেজটির যাত্রা শুরু হলেও চরাঞ্চলের শিক্ষার্থীরা আসেন এ কলেজে। দীর্ঘদিন শিক্ষকরা বিনা বেতনে কলেজটিতে পাঠদান করে আসছেন।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান কলেজ পরিচালনার ক্ষেত্রে হস্তক্ষেপ করেন। মোটা অঙ্কের টাকা দাবি করেন শিক্ষক-কর্মচারীদের কাছে। টাকা দিতে অস্বীকার করায় আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমানের রোষানলে পড়েন অধ্যক্ষ ফিরোজ কবীর।

২০১২ সালে প্রয়াত ডিপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার প্রভাব খাটিয়ে এনামুল হককে অবৈধ পন্থায় কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বে দেন। দায়িত্ব পেয়েই এনামুল হক মোটা অর্থের বিনিময়ে আগের নিয়োগকৃতদের বাদ দিয়ে নতুন করে ১৭শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন।

এ সময় তিনি ১৪ শিক্ষক-কর্মচারীকে বিএনপি-জামায়াতের কর্মী হিসাবে কোণঠাসা করে রাখেন। ২০২২ সালে এমপিওভুক্তির আওতায় আসে কলেজটি। এ সময় এমপিও যাচাই-বাছাই কমিটির কাছে ৪১ শিক্ষক-কর্মচারীর প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার কথা থাকলেও এক কোটি টাকা ঘুষ না দেওয়ায় ১৪ শিক্ষক-কর্মচারীর নাম কাগজপত্র থেকে বাদ দেন অধ্যক্ষ এনামুল।পরে উচ্চ আদালতে আপিল করা হয়।

১৬ সেপ্টেম্ব চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক আপিলটি মঞ্জুর করে আগামী ৭ ডিসেম্বর পূর্ণাঙ্গ কোর্টে আপিল শুনানির দিন ধার্য করেন। আপিল মঞ্জুর করায় আট শিক্ষক ও ছয় কর্মচারী আশার আলো দেখছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar