1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নোবিপ্রবিতে এক ছাত্রীর আত্মহত্যা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার

নোবিপ্রবিতে এক ছাত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ জন খবরটি পড়েছেন

নোয়াখালী সুধারাম থানাধীন মাইজদী রশিদ কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে ফাহিমা সুলতানা মারিয়া (২৪) নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্রীর গলায় ফাঁস অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালীর মাইজদী শহরের রশীদ কলোনির হোসেন টাওয়ারে বিকাল আনুমানিক তিনটা থেকে রাত আটটার মধ্যে এই ঘটনা ঘটে। সহপাঠীদের সঙ্গে মাইজদী উত্তর ফকিরপুর রশিদ কলোনিতে সাজেদা সুলতানার ভাড়াটিয়া বাসায় থাকতেন। নিহত শিক্ষার্থী নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের পূজার ছুটিতে সহপাঠীরা বাড়িতে চলে যাওয়ায় ঐ বাসায় একাই ছিলেন নিহত শিক্ষার্থী। বিকালের দিকে তার পরিবার তাকে ফোনে না পেয়ে এক আত্মীয় ও বন্ধু-বান্ধবদের বাসায় আসেন। তারা এসে অনেক ডাকাডাকির পর সাড়া-শব্দ না পেলে সন্দেহ তৈরি হয়।

এসময় দরজা ভেঙে বাসায় প্রবেশ করে মারিয়া এর দেহ রুমের জানালার গ্রিলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।পরিবার সূত্রে জানা যায়, সকালে ফোনে বাসায় যাওয়ার কথা বললে সে চিকিৎসার জন্য ঢাকায় যাবে বলে জানায়। বিকাল থেকে বারবার ফোন দিলেও ফোন রিসিভ না করায় দুশ্চিন্তায় পড়েন তার পরিবার।

এসময় বেশ কয়েকজন বন্ধুকে ফোন দিয়ে রাত আনুমানিক ০৮.৪৫ টার দিকে বাসায় পাঠানো হয়। তারা এসে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।এদিকে নিহত শিক্ষার্থীর সঙ্গে বিকাল তিনটার দিকে ভিডিওকলে কথা হয় তার এক ছেলে বন্ধুর সাথে। তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন।

পরবর্তীতে ঐ নাম্বার থেকে কল দেওয়া হলেও তা আর রিসিভ হয়নি। নিহত ঐ শিক্ষার্থীর মোবাইল চেক করে এমন তথ্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এর মধ্যেই আত্মহত্যা করেছেন তিনি।  মোবাইলে ফেসবুক লাইভ অপশন চালু ছিলো কিন্তু সেটি সঠিকভাবে না হওয়ায় শুরু হয়নি। দরজা ভেঙে প্রবেশ করা বেশ কয়েকজন এ তথ্য নিশ্চিত করেছেন। মানসিক অসুস্থতার কারণে বেশ কয়েকবার চিকিৎসাও গ্রহণ করে বলে জানায় তার পরিবার।

সুধারাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা এসে ঐ শিক্ষার্থীকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার সাথে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা করেছে বাকিটা  ময়নাতদন্ত করে বুঝা যাবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কোন অভিযোগ দায়ের না করেই লাশ দাফনের উদ্দেশ্যে নিজ গ্রামে যাওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar