1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের ঐ প্রতিষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানানো হয়।

জাককানইবির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাককানইবির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী।

চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি ও অধ্যাপক চুয়ানসিও লুও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar