1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে খাদ্যাভ্যাস, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী নেত্রকোণায় ভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল বিদেশি মদ, আটক ১ কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশের হানা, দুই ইউপি সদস্যসহ আটক ৬ লোহাগাড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালানোর অভিযোগ স্বামীর নবীনগরে আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৫ লাখ টাকা রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি, আটক সুমন দুর্গাপুরে ১১০ বোতল মাদকসহ নারী আটক, পুলিশ দেখে পালালেন স্বামী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে খাদ্যাভ্যাস, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তীব্র ব্যথা ও চলাফেরায় সমস্যার সৃষ্টি হয়, যা মূলত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে হয়ে থাকে। বিশেষজ্ঞরা জানান, অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেট বাদ দিয়ে অতিরিক্ত প্রোটিন খান, যা ইউরিক অ্যাসিড বৃদ্ধির অন্যতম কারণ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চিকিৎসকদের মতে, এ ধরনের সমস্যা এড়াতে সবচেয়ে জরুরি খাদ্য নিয়ন্ত্রণ। তারা বলেন, ভাত-রুটি পরিমিত পরিমাণে খেতে হবে এবং রান্নায় তেল-মশলা কম ব্যবহার করা উচিত। পাশাপাশি ফল, শাকসবজি, পিনাট বাটার বেশি খাওয়ার পরামর্শ দেন তারা। তবে টমেটো ও পেঁয়াজ রান্না করে খাওয়া নিরাপদ হলেও কাঁচা অবস্থায় এড়িয়ে চলতে হবে।

প্রোটিন গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উদাহরণস্বরূপ, ৬০ কেজি ওজনের একজন মানুষের দৈনিক প্রোটিন গ্রহণের সীমা ৬০ গ্রামের বেশি হওয়া উচিত নয়। দুধ খেতে হবে ফ্যাট ফ্রি এবং দুধ-চিনি ছাড়া ব্ল্যাক কফি বা গ্রিন টি খাওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়া মাটন, বিফ ও চিংড়ি খাওয়ার পরিবর্তে চিকেন বেছে নেওয়ার পরামর্শ দেন তারা। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু ও আঙুর খাবারের তালিকায় রাখতে হবে। ডাল, রাজমা ও সয়াবিন বাদ দিতে হবে।

শারীরিক যত্নের পাশাপাশি রাতে ঘুমানোর আগে আপেল সিডার ভিনেগার পান করা এবং পায়ের নিচে বালিশ রেখে ঘুমানো ব্যথা কমাতে সহায়ক হতে পারে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তবে ব্যথা তীব্র হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar