1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিল করে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মাদরাসা বোর্ড - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিল করে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে মাদরাসা বোর্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বয়স শিথিল করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, তারা সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যেসব শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারেনি, তারাও প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করে সরাসরি নবম শ্রেণিতে নাম নিবন্ধনের সুযোগ পাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে e-SIF সিস্টেমে সম্পন্ন করতে হবে এবং EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করতে হবে।

প্রতিটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যক্তিগত বা অভিভাবকের একটি মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একটি নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত। বিলম্ব ফি সহ জমা দেওয়ার সুযোগ থাকবে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar