1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তারুণ্য জেগে উঠলে জেগে উঠে দেশ-শরীফ উদ্দিন জুয়েল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

তারুণ্য জেগে উঠলে জেগে উঠে দেশ-শরীফ উদ্দিন জুয়েল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর দৌলতপুর শীর্ষক শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে একথা বলেন, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর (উত্তর) এর আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাস্ট্র সংস্কারের জন্য বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে ‘তারুণ্যের ভাবনায় আগামীর দৌলতপুর শীর্ষক শিক্ষার্থী পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নুরজাহান রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী।
উক্ত অনুষ্ঠানে মুল আলোচক হিসাবে উপস্থিত থেকে শরীফ উদ্দিন জুয়েল আগামীর দৌলতপুর নিয়ে তার ভাবনার কথা জানান এবং উপস্থিত ছাত্র-জনতার বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় অংশ নিয়ে শরীফ উদ্দিন জুয়েল বলেন, তারুণ্যের দুর্ভেধ্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা অবহেলিত দৌলতপুর কে উন্নয়নের একটি রোল মডেল হিসাবে গড়ে তুলতে চাই। আমি আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের কাঙ্খিত অগ্রযাত্রা দ্রুত লক্ষ্যে পৌছাতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গড়াই অরাজনৈতিক ছাত্র সংগঠনের জুবাইল ইসলাম হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, তরুণ উদ্যোক্তা সাইদুল ইসলাম পলাশ। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar