1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৯১ জন খবরটি পড়েছেন

রাজশাহী মহানগরের মোল্লাপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন আইসক্রিম উৎপাদনের দায়ে ডলফিন আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি তাদের গুণগত মানসনদ ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছিল। পাশাপাশি পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইংয়ের প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় একই এলাকায় ‘সততা পাকঘর’ নামের একটি প্রতিষ্ঠানকেও বিএসটিআই মানসনদ গ্রহণ না করে ‘আচার’ উৎপাদনের অভিযোগে সতর্ক করা হয়। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআই রাজশাহী কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar