1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে রোববার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

অভয়নগরে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে রোববার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী রোববার। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত ইপিআই টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে জানা যায়, উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৫৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদরাসায় আগামী রোববার ১২ অক্টোবর সকাল থেকে ‘টিসিভি’ টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বিনামূল্যে ৭০ হাজার ২০জন শিশুকে টিকা দেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি শিশুরা এই টিকা নিতে পারবে। টিকা গ্রহণে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। টিকা নেওয়ার দিন সকালে পেট ভরে খাবার খেয়ে আসতে হবে। এছাড়া নভেম্বর মাসের শুরু থেকে ছিন্নমূল ও পথশিশুদের এই টিকার আওতায় আনা হবে। ১৫ বছরের অধিক বয়সি যেকোনো ব্যক্তি টিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ ব্যবস্থাপনায় এই টিকা নিতে পারবেন।

‘টিসিভি’ টিকাদান উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পর্যায়ের কমিটির এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর
রাজীব, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আবুল কাশেম, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, এনজিও প্রতিনিধি ফারুক হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar