1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিব, সম্পাদক আসিফ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

গোবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি সজিব, সম্পাদক আসিফ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪২২ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাব এর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হাবিবুর রহমান আসিফ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭ জন ভোটারের মধ্যে ২৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. দিপংকর কুমার, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও প্রথম আলো গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক একুশের বাণী এর মো. ফজলে রাব্বি এবং দৈনিক সবুজ বাংলা এর মো. মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক একুশের সংবাদ এর মো. সায়েম উদ্দীন মূসা এবং দৈনিক তৃতীয় মাত্রা এর আলী হাসান রিয়ন।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নেক্সট নিউজ এর রিজওয়ান আহমেদ রাফি, সাংগঠনিক সম্পাদক হিসেবে ডেইলি লিবার্টি নিউজ এর মো. রান্নু, দপ্তর সম্পাদক হিসেবে দ্য ডেইলি ক্যাম্পাস এর মো. শাকিল শাহরিয়ার এবং প্রচার সম্পাদক হিসেবে দৈনিক যুগকথা এর বিপ্র এন. এম. নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগবার্তা এর শরিফুল ইসলাম এবং দৈনিক তথ্য প্রকাশ এর মারিফুর রহমান মারুফ।

উল্লেখ্য, ২০২৫–২৬ কার্যবর্ষে উপদেষ্টা হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম মানিক। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠকে পূর্ববর্তী কমিটি থেকে আরও দুইজন উপদেষ্টা ও একজন উপদেষ্টা–কার্যকরী পরিষদের সমন্বয়কারী নির্বাচিত করা হবে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগবার্তা এর শরিফুল ইসলাম এবং দৈনিক তথ্য প্রকাশ এর মারিফুর রহমান মারুফ।

উল্লেখ্য, ২০২৫–২৬ কার্যবর্ষে উপদেষ্টা হিসেবে পদাধিকার বলে দায়িত্ব পালন করবেন সদ্যবিদায়ী সভাপতি দৈনিক সময়ের আলো পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুবুল ইসলাম মানিক। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম বৈঠকে পূর্ববর্তী কমিটি থেকে আরও দুইজন উপদেষ্টা ও একজন উপদেষ্টা–কার্যকরী পরিষদের সমন্বয়কারী নির্বাচিত করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar