1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণার দুর্গাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোণার দুর্গাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিরুল ইসলাম রায়হান।

এসময় উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এমটিইপিআই আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী, হিসাব রক্ষক আব্দুল লতিফ, স্বাস্থ্য সহকারী মো. শহীদুল ইসলাম, রিপা আক্তার, শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সুব্রত চক্রবর্ত্তী বলেন, রোগ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্যের ওপর চাপ কমানো যায়। আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য রোগ প্রতিরোধে কাজ করা। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।

ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্কুল শিক্ষার্থী ছাড়াও যাদের বয়স নয় মাস থেকে ১৫ বছরের কম তাদেরকে নির্ধারিত প্রতিটি টিকা কেন্দ্রে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। জন্মসনদ না থাকা শিশুরাও টিকা দিতে পারবে। দুর্গাপুর উপজেলায় এবার ৭২ হাজার শিশুকে এ টিকার দেয়ার টার্গেট রয়েছে বলে জানান তিনি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar