1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩৫ বছর পর চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয়লাভ, ভিপি–জিএস দু’পদেই বিজয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

৩৫ বছর পর চাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয়লাভ, ভিপি–জিএস দু’পদেই বিজয়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৬৬ জন খবরটি পড়েছেন

চবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ভিপি ও জিএসসহ ২৪টি পদে জয়লাভ করেছে। অন্যদিকে, এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, ভিপি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট, জিএস পদে একই প্যানেলের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হন।

বিজয়ী ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭–১৮ সেশনের শিক্ষার্থী, জিএস সাঈদ বিন হাবিব একই বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী এবং এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী।

এ নির্বাচনে মোট ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদের ১৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৬ জন—এর মধ্যে পুরুষ ১৬ হাজার ১৮৪ এবং নারী ১১ হাজার ৩২৯ জন।

বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা একটি “ইতিহাস পুনর্জাগরণের মুহূর্ত” হিসেবে দেখছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar