1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত জোটের জয় - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

রাকসু নির্বাচনে শিবির-সমর্থিত জোটের জয়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২৯ জন খবরটি পড়েছেন

রাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট বিপুল জয় পেয়েছে। মোট ২৩টি পদের মধ্যে তারা ২০টিতে বিজয়ী হয়েছেন। শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ, আর সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে সালাহউদ্দিন আম্মার।

ফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাহিদ বলেন, “এই নির্বাচনে অনেক যোগ্য প্রার্থী অংশ নিয়েছেন। বিজয়ী ও পরাজিত সবার মতামত নিয়েই আমরা একটি সুন্দর ও অংশগ্রহণমূলক ক্যাম্পাস গড়তে চাই। শিক্ষার্থীদের রায় অনুযায়ী কাজ করব।”

অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত সালাহউদ্দিন আম্মার বলেন, “আমার একমাত্র ম্যান্ডেট শিক্ষার্থীরা। আমি কোনো অবস্থাতেই সেই ম্যান্ডেটের বাইরে যাব না।”
গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি। ফল ঘোষণার সময় পাশে ছিলেন তার মা।
আম্মার বলেন, “এক বছর পর যখন দায়িত্ব শেষ করব, তখন যেন গর্ব করে বলতে পারি— আমি সম্মানের সঙ্গে এই দায়িত্ব পালন করেছি।”

তার মা বলেন, “ছোটবেলা থেকেই তাকে আদর্শ ও শিক্ষার মূল্যবোধে বড় করেছি। সে যেন শিক্ষার্থীদের রায়ের প্রতি অনুগত থাকে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar