তারিম আহমেদ, অভয়নগর প্রতিনিধি।
অভয়নগরে প্রাইভেট স্কুল এ্যাসোসিয়েশন (এ্যাপস) এর আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ এর শিক্ষার্থীদের মধ্যে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার সকালে কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের হল রুমে এ্যাপস এর সভাপতি মো. আমিনুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম মাসুদ আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেম, সমাজ সেবক মোসলেম উদ্দিন সরদার,নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, এ্যাপসের সাধারণ সম্পাদক সেলিম হোসেন ও অধ্যক্ষ মাহাফুজা বেগম প্রমুখ।
এসময় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্টানের ৬৪ জন শিক্ষার্থীকে এ সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।