1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আন্দোলনে দাবি পূরণ শনিবারও ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

আন্দোলনে দাবি পূরণ শনিবারও ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে টানা আট দিনের আন্দোলনের পর শ্রেণিকক্ষে ফিরছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।”

দেলাওয়ার হোসাইন জানান, গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। সেই ক্ষতি পুষিয়ে নিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার ক্লাস নেওয়া হবে।

এর আগে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, দুই ধাপে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানো হবে।

অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পর শিক্ষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন। আন্দোলন শেষে শ্রেণিকক্ষে ফিরে শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন উদ্যম যোগ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সূত্র: কালের কণ্ঠ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar