1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিশু ধর্ষণচেষ্টা: নড়াইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

শিশু ধর্ষণচেষ্টা: নড়াইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

নড়াইল, ২৩ অক্টোবর: নড়াইল সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গতকাল বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম বর্তমানে গা ঢাকা দিয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, চলতি মাসের ১৫ তারিখ বিকেলে স্কুলের ছুটির পর তরিকুল ইসলাম কয়েকজন শিক্ষার্থীকে একটি কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন। সেই সময় একটি শিশুকে বাইরে পাঠানো হয় এবং অন্য দুজনকে জাতীয় পতাকা খোলার জন্য পাঠানো হলে কক্ষের ভেতরে মেয়েটি একা হয়ে পড়ে। এই সুযোগে শিক্ষক তরিকুল কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকার শুনে অন্য সহপাঠীরা দরজা ধাক্কা দিয়ে খুললে শিক্ষক তাকে ছেড়ে দেন।

পরিবার প্রাথমিকভাবে ‘সম্মানহানির ভয়ে’ বিষয়টি গোপন রাখলেও ঘটনার তিন দিন পর পরিবারের পুরুষ সদস্যরা জানতে পারেন। এরপর শিক্ষক তরিকুল ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় পর্যায়ে তদবির শুরু করলে গত মঙ্গলবার রাতে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা করা হয়।

এদিকে, গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে শিক্ষক তরিকুল ইসলামের বিচারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে অভিভাবকেরা প্রশ্ন তোলেন, “শিশুরা তাহলে কার কাছে নিরাপদ? কোন ভরসায় তাদের বিদ্যালয়ে পাঠাবেন অভিভাবকেরা?”

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম সাত দিনের ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। যদিও তিনি মামলা হওয়ার আগে নিজেকে নির্দোষ দাবি করে এটিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছিলেন, তবে মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar