1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইবিতে আনাস হলের সমস্যা সমাধানে প্রশাসনের কাছে স্মারকলিপি দিল ছাত্রশিবির - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ইবিতে আনাস হলের সমস্যা সমাধানে প্রশাসনের কাছে স্মারকলিপি দিল ছাত্রশিবির

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ জন খবরটি পড়েছেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে শিক্ষার্থীদের আবাসিক ও জীবনমান উন্নয়নে ২২ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (২০ অক্টোবর) হল প্রশাসনের কাছে এ স্মারকলিপি পেশ করে সংগঠনটি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীরা অবকাঠামোগত সংকট, খাবারের মান, নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও ইন্টারনেট সেবার ঘাটতিসহ নানাবিধ সমস্যার মুখে রয়েছেন। এসব সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে ২২ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—হলে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, মেসের খাবারের মানোন্নয়ন, ওয়াইফাই সংযোগ চালু করা, চিকিৎসা সেবা জোরদার করা, নিরাপত্তা টহল বৃদ্ধি, পড়াশোনার উপযোগী পরিবেশ সৃষ্টি, সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন করা এবং শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণে কার্যকর ব্যবস্থা নেওয়া।

এছাড়া শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে মেডিকেল ফ্যাসিলিটি বৃদ্ধি, নতুন আসন বরাদ্দ, সিনিয়র শিক্ষার্থীদের হয়রানি রোধ, মশা নিধন কার্যক্রম ও হলের পরিচ্ছন্নতা বজায় রাখার মতো দাবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছাত্রশিবিরের শহীদ আনাস হল শাখা সভাপতি রায়হান নিজামী স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রশাসনের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ের প্রশ্নে ছাত্রশিবির সবসময়ই সর্বাগ্রে অবস্থান করে এসেছে এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবে, ইন-শা-আল্লাহ।দুঃখজনক হলেও সত্য যে, আমাদের হলের সার্বিক কার্যক্রমে প্রশাসনের উদাসীনতা দীর্ঘদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে। ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীরা নানাবিধ সমস্যা ও ভোগান্তির মধ্যে দিনযাপন করছে।

শিক্ষার্থীদের এই দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবিতে আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রশাসনের নিকট ২২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেছি।

আমরা আশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবে। তবে আমরা শুধু দাবি জানিয়েই থেমে থাকব না—দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনকে ইতিবাচক চাপের মধ্যে রাখব, ইন শা আল্লাহ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar