1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ জনের নামে মামলা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ৬ জনের নামে মামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকের উপর হামলা ঘটনায় ৬জনের নাম উল্লেখসহ ১০/১৫ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার মিলন হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এজেহার সূত্রে জানাযায়, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের রাহিম ইসলামের তিন বছর বয়সের শিশু গত মঙ্গলবার বিকালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। রোগীর মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে আসায় চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেলে স্থানান্তর করেন। রোগীকে নিয়ে খানপুর এলাকায় পৌঁছালে পথিমধ্যে তার মৃত্যু হয়। সেখান থেকে রোগীর আত্মীয়-স্বজনরা রোগীকে অ্যাম্বুলেন্স নিয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরী বিভাগে ঢুকে এজেহার নামীয় আসামি সহ ১০/১৫ জন মেডিকেল অফিসার মোঃ আব্দুল আজিজ এর ওপর হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সকলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান জরুরী বিভাগে ঢুকে হামলার ঘটনায় উপস্থিত রোগী ও চিকিৎসকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা নিরাপত্তহীনতায় ভুগছে। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা জানান, শ্যামনগর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar