1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ধর্মপাশায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ধর্মপাশায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

সুনামগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ওই ছাত্রী। প্রাইভেট শিক্ষক হিসেবে ছয় মাস ধরে তাকে পড়াতেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। গত রোববার বিদ্যালয় ছুটি হওয়ার পর ভুলবশত একটি বই শ্রেণিকক্ষে ফেলে আসে ছাত্রীটি। পরে বিকেল সোয়া চারটার দিকে বইটি আনতে গেলে শিক্ষক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। ছাত্রীটি দৌড়ে পালিয়ে এসে বিষয়টি মাকে জানায়।

ছাত্রীটির মা বলেন, “যে শিক্ষক নিজের ছাত্রীর ওপর কুনজর দেয়, সে কখনো শিক্ষক হতে পারে না। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়, এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।”

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বুধবার রাতেই শিক্ষককে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar